রাজধানীর রমনা থানার ডিবি কার্যালয়ের পাশে ক্রসিং এলাকায় মটরবাইক ও কভার- ভ্যানে সংঘর্ষে আব্দুল বারী(৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার(০৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার তাকে করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান,রাতে ডিবি কার্যালয়ের পাশে ক্রসিং এলাকায় মোটরসাইকেল ও কভার ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল বারী নামের মোটরবাইক চালক গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় মোটরবাইক চালককে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ঘোষণা মৃত করে। পরে কভার্ড- ভ্যান চালক পালিয়ে গেলেও কভারভ্যান টি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, আমরা নিহত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম পরিচয় জানতে পারি।তার বাড়ি নোয়াখালী জেলার সদর থানার মহব্বতপুর গ্রামে নুরুল হকের ছেলে।আমরা তার পরিবারকে খবর দিয়েছি এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি তার বার্তা পাঠিয়েছি।ঘাতক কভার ভ্যান চালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.