রাজধানীর মোহাম্মদপুরের বটতলা হোসেন সাহেবে গলি এলাকার একটি বাসায় লামিয়া আক্তার(১৩) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মোহাম্মদ হানিফ জানান,বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে ঝুলে থাকে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান,পারিবারিক বিষয় নিয়ে বাবা মায়ের উপরে অভিমান করে আমার ভাগ্নি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরও জানান, লামিয়ার গ্রামের বাড়ি মাদারীপুর জেলা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর এলাকার লিটন হোসেনের মেয়ে ।বর্তমানে মোহাম্মদপুর বটতলা হোসেন সাহেবের গলি নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.