রাজধানীর ফার্মগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েদ হোসেন ভূঁইয়া জয় (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সে তেজগাঁও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছেন স্বজনরা। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কেদার গ্রামের জাকির হোসেন ভূঁইয়ার ছেলে। বর্তমানে ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় ভাড়া থাকেন।
শুক্রবার (৯ মে) রাত সোয়া ৮টার দিকে ফার্মগেট ক্যাপিটাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে আনা হয়। বর্তমানে জয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত শিক্ষার্থীর বাবা জাকির হোসেন জানান, রাতের দিকে ফার্মগেট ক্যাপিটাল মার্কেটের সামনে দিয়ে বাসায় ফিরছিল আমার ছেলে। এ সময় এক দুর্বৃত্তের সাথে কথাকাটি একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে আমার ছেলে নিজেই রিক্সায় করে স্হানীয় একটি হাসপাতালে যায়। পরে ঢাকা মেডিকেলে এসে আমাদেরকে খবর দেয়। আমরা হাসপাতালে এসে জানতে পারি অতিরিক্ত রক্তক্ষরণে ফলে ছেলের অবস্থা আশঙ্কাজনক। কি কারণে এই ঘটনা ঘটলো বিস্তারিত জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতের দিকে ফার্মগেট থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসার ব্যবস্থা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.