ঢাকার ধামরাই একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছে।দগ্ধরা হলেন বাদশা মিয়া (৫৬) তার স্ত্রী সুমনা আক্তার বাদশা (৪৫) মোহাম্মদ আরাফাত (২২) ও আবু বক্কর সিদ্দিক (১৬) ।
মঙ্গলবার(১০ মার্চ)দিবাগত রাত সাড়ে ১২টা দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারি অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, ঢাকার ধামরাই থেকে বাধ্য হয়ে একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে সুমনা আক্তারের ৯৫ শতাংশ দগ্ধ, তার স্বামী বাচ্চা মেয়ের তিন শতাংশ দগ্ধ, আরাফাতের ২ শতাংশ ধক্য ও আবু বক্কর সিদ্দিকের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সুমনা আক্তার কে ভর্তি দেওয়া হয়েছে বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.