রাজধানীর উত্তরায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোছাম্মৎ রিয়া আক্তার (২৫) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।এই মৃত্যুর সংখ্যা বেড়ে ৩জনে দাঁড়ালো।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান,বিকেলসাড়ে চারটার দিকে জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় রিয়া আক্তার মৃত্যু হয়েছে। রিয়ার শরীরে ৩২ শতাংশ দগ্ধ ছিল। গতকাল অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার মৃত্যু হয়েছে তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল,গতরাতে এনায়েত আলী নামের আরেকজনের মৃত্যু হয়েছে তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল ও আজ বিকেলের দিকে রিয়া আক্তারের মৃত্যু হয়েছে তার শরীরে ৩২ শতাংশ দগ্ধ ছিল।
তিনি আরো জানান গত শুক্রবার (৬ মার্চ) উত্তরা থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ মোট ১০ জন আমাদের এখানে এসেছিল।দগ্ধরা হলেন, রুবেল (৩০),তার মেয়ে রোজা (৩), (৩২), এনায়েতের স্ত্রী দেলেরা খাতুন (২৮),তাদের ছেলে জুনায়েদ (১০),এনায়েতে ছোট ভাই হাবিব (৩০),এনায়েতের ভাগনি আয়েশা আক্তার (১৯) এবং আবু কালাম রুবেল (৩৫)।দগ্ধদের মধ্যে রোজার শরীরে ১৮ শতাংশ, রুবেলের শরীরে ৩২ শতাংশ, জুনায়েদের শরীরে ২৪ শতাংশ, দেলেরা খাতুনের শরীরে ১৪ শতাংশ, আবু কালাম রুবেলের শরীরে ৭ শতাংশ, হাবিবের শরীরে ১৯ শতাংশ,আয়েশা আক্তারের শরীরে ১২ শতাংশ দগ্ধ রয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.