দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে ১০, ১১ ও ১২ মার্চ তিনদিনব্যাপী এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু ও উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইয়াকুব আলী, সহ-কারি সচিব সায়েম ইসলাম সহ ইউপি সদস্যবৃন্দ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.