রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল থানা কালামে বস্তির সামনে রাস্তা পারাপারের সময় মিনি পিকআপ ভ্যানে ধাক্কার নুর নবীর(১৪)নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত নূরনবী
তেজগাওঁ কেজি হাই স্কুলে ৮শ্রেণী শিক্ষার্থী।
বুধবার(১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নুরনবীর বাবা মোঃ রফিকুল ইসলাম জানান,আমার ছেলে বিকেল চারটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ১৪ নং কালামের বস্তির সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মিনি পিকআপ ভ্যানে ধাক্কায় আমার ছেলে গুরুতর আহত হয়।পরে আমরা তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের ভাড়া বাসা তেজগাঁও শিল্পাঞ্চল আবাসিক এলাকার ১৪ নং কালামের বস্তি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.