রাজধানীর শ্যামপুরে ধোলাইপাড় যুক্তিবাদী গলি এলাকার একটি বাসায় রোজিনা বেগম (৪০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শনিবার(১০ মে) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতে ভাগিনা বিধান জানান,আমার খালু মোফাজ্জল হোসেনে সঙ্গে চার মাস আগে আমার খালার ডিভোর্স হয়ে যায়। আমার খালার সঙ্গে আগে থেকেই সুজন মাহমুদের পরকীয়ার সম্পর্ক ছিল,সে আমার খালাকে বিয়ের কথা বলে পরে তাকে বিয়ে না করে অত্যাচার করত এমনকি জোরপূর্ব মাদক সেবন করাতো।এক পর্যায়ে আমার খালা এ সব সহ্য করতে না পেরে ঐ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তিনি জানান,আমার খালাকে বিয়েপ্রলোভন দেখিয়ে তাকে ভাগিয়ে নেয় পরে বিভিন্ন অজুহাতে আমার খালাকে অত্যাচার করলে সে বাধ্য হয় আত্মহত্যা করতে।
তিনি আরো জানান, আমার খালার গ্রামের বাড়ি, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আতাউর রহমানের মেয়ে।বর্তমানে শ্যামপুর থানার ধোলাইপাড় যুক্তিবাদী গলি এলাকায় থাকতেন। তার সাবেক স্বামী মোফাজ্জল হোসেন, নিহত তিন ছেলে মেয়ের জননী ছিলেন।এই ঘটনায় প্রেমিক সুজন মাহমুদ নামের পুলিশ হেফাজতে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ভাগিনা ০১৯৯৫-৮৯১৪৮৬
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.