রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার একটি সাত-তলা বাসার ছাদে বাগানে পানি দিতে গিয়ে বোমা বিস্ফোরণে মোঃ আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামের ওই বাসার কেয়ার টেকার আহত।
সোমবার (১২ মে) সন্ধ্যা ছয়টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে নিয়ে আসা ওই বাসার মালিকে ছেলে রুপক জানান,আমাদের বাসার সাততলার ছাদে ছাদ বাগানে আঞ্জুমান ফেরদৌস পানি দেওয়ার সময় বোমা সদস্য বস্তু দেখতেপায় হঠাৎ সেটি বিস্ফোরণ হয়ে কেয়ার টেকার আহত হয়।পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ওখান একে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,ধলপুর১৬/১ একটি বাসার ৭তলার ছাঁদ বাগানে বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়।পরে আমাদেরএখানে নিয়ে আসলে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে ।তার বাম হাতে ও পেটে দগ্ধ হয়েছে তাকে ভর্তি দেওয়া হবে বলেও জানান তিনি। আহতের গ্রামের বাড়ি, কিশোরগঞ্জ জেলার বাজেতপুর থানার এলাকার মনসুর আলীর সন্তান।বর্তমানে,যাত্রাবাড়ী ধলপুর ১৬/১ নং ৭তলা বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.