দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর বাজারে শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ও উপজেলা পরিসংখ্যা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়।
এ সময় ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.