স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে সরকার কাজ করছে। শনিবার (১৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সিংগাইর পৌরসভার আয়োজনে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাড়ানো এবং সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, জনগণের অনুপাতে হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সেবা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই স্বাস্থ্যখাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.