ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অধীনে আনসার সদস্যদের অভিযানে ৩ দালালকে আটক করেছে।
সোমবার (১২ মে) সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের মিরপুর বিআরটিএর আদালত -০২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো .আলী রাজিব মাহমুদ মিঠুন এর অধীনে আনসার সদস্যদের অভিযানে ৩ জন দালালকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, মো.কাল্লু মিয়া(৪০) আল আমিন(৩২)ও সৈয়দ নুর উর রশীদ (৩৫)।
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত দালালদেরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কাফরুল থানায় হস্তান্তর করেন। সূত্রে জানা গেছে, গত দেড় মাসে মিরপুর বিআরটিএ থেকে ৭০ জন দালালকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.