পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচীতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার; অর্থের যেন কোনো অপচয় না হয় সে বিষয়ে সরকার সর্তক আছে। রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বিরতির সময় সংবাদকর্মীদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আগামীকাল একযোগে সারা দেশের ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচী শুরু হবে। দিনাজপুরের কাহারুল উপজেলার শাহাপাড়া খাল উদ্বোধন শেষে হবে সুধী সমাবেশ। আর জেলার সদরে সুধী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.