নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ইছাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ শাহীন (১৮) নামের শ্রমিকের মৃত্যু।
সোমবার(১৩ মে)দিবাগত রাত দেড়টা দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের মামা আব্দুর রব জানান, আমার ভাগিনা ইছাখালী ফখরুদ্দিন ফ্যাক্টরিতে কাজ করে। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে ইসাখালি গাজী ব্রিজ এলাকায় ট্রেনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে ধাক্কায় গুরু তোর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার দ্রুতকরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,শাহিনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ধান্যদূল গ্রামেরআব্দুল মান্নান এর সন্তান। বর্তমানে রূপগঞ্জের ইছাখালী এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.