রাজধানীর শহীদ মিনারের উপরে দুর্বৃত্তের গুলিতে ও কুপিয়ে মোঃ রাকিব(২৫) নামের এক যুবক গুরুতর আহত ঢামেকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন।
রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে দশটার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার ওসেকে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ ঈশান জানান,শহীদ মিনার উপরে পূর্ব শত্রুতার জের ধরে তিন থেকে চার জন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখন করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে ওসেকে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, আহত রাকিবের বাসা শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, শহীদ মিনারের উপর থেকে এক যুবক গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে মেডিকেলে এসেছে,এবং চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। তার মাথায় গুলিবিদ্ধ ও ডান পেটে ছুরিকাঘাত রয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.