কুমিল্লার তিতাস উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন “জাগ্রত একতা পরিষদ”-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র ১৮০টি পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী ও লুঙ্গি-কাপড় বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের ১ম দশানীপাড়া ঈদগাহ ময়দান মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসামৎ হানু আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার শাহ আলম আযাদ।
সংগঠনের প্রবাসী ও দেশীয় সদস্যদের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ঈদের উপহার পেয়ে সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, জাগ্রত একতা পরিষদ প্রতিবছরই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, বস্ত্র, ঘর নির্মাণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.