রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাইক চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি বাইকে ধাক্কা লাগায় এই নিয়ে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন।
তার নাম শাহরিয়ার আলম (২৫) । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।মঙ্গলবার(১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১:৪৫ দিকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মোহাম্মদ রাফি জানান, রাত আনুমানিক ১২টার দিকে শাহরিয়ার মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। পরে ওই মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের সাথে কথা কাটাকাটি ও ধস্তা ধস্তির এক পর্যায়ে অজ্ঞাত ৭/৮ জন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান,শাহরিয়ার ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিল। সে স্যার এফ রহমান হলে থাকতো। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা এলাকায়।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রক্তাক্ত আহত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু জানান সোহরাওয়ার্দী উদ্যানেরপুলিশকে মুক্তমঞ্চের পাশে কথা কাটাকাটির জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানার পুলিশকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.