সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ০৮টায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজের ইমামতি করেন, হাফেজ মোঃ সাজিরুল ইসলাম। নামাজে মোট ২৩ জন মুসল্লি উপস্থিত ছিলেন। পুরুষ মুসল্লি ছিলেন ২১ জন এবং একজন মেয়ে ও একজন ছেলে শিশু ছিল।
ঈদের নামাজ পড়তে আসা মুসল্লি বলেন, আমরা নিজেরা আজ ঈদের নামাজ পড়তে এসেছি। আমাদের পরিবারের সবাই আজ ঈদ উদযাপন করছে। পরে ঈদের নামাজ শেষে নামাজ আদায়কারী মুসল্লিরা বলেন, আমরা আগে দেশের প্রচলিত নিয়মে ঈদের জামাত আদায় করতাম। ঈদের নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.