রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালে বিপরীত পাশ থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই)
তারক কুমার হাওলাদার জানান, আমরা খবর পেয়ে শাহবাগের বারডেম হাসপাতালে বিপরীতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমরা নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্তার চেষ্টা চলছে।এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে হলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.