
ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অধীনে আনসার সদস্যদের অভিযানে ৩ দালালকে আটক করেছে।
বুধবার (১৪ মে) সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের মিরপুর বিআরটিএর আদালত -০২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো .আলী রাজিব মাহমুদ মিঠুন এর অধীনে আনসার সদস্যদের অভিযানে ৩ জন দালালকে আটক করা হয়। আটককৃতরা হলো, তানজিম চৌধুরী(৩৫) মনির(৫১)ও মিরাজ (৩৮)।
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত দালালদেরকে প্রতিজনকে ১ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন । সূত্রে জানা গেছে, গত দেড় মাসে মিরপুর বিআরটিএ থেকে ৭৩ জন দালালকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.