রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুইজন ছিনতাইকারী আটক করে গনপিটুনি দেয় স্থানীয় লোকজন । এ সময় গনপিটুনিতে মোহাম্মদ রাকিব(২৮) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে।এই ঘটনায় মোহাম্মদ মিলন (৩৫) নামে আরো এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (১৫ মে) ভোরের দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাকিব ভোলা জেলার দুলারহাট উপজেলার নুরাবাদ এলাকার বাসিন্দা।
জানা যায়, ভোর ৬ টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করছিলো। এ সময় এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘেরাও করে আটক করে ছিনতাইকারীদের গনপিটুনি দেয়। এই ঘটনায় কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। গনপিটুনিতে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, সকালে স্থানীয়রা ছিনতাই করার সময় তাদের আটক করে গনপিটুনি দেয় স্থানীয় জনতারা।এতে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের তোর আবারদি মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে রাকিবকে চিকিৎসকৃত ঘোষণা করেন। আহত মিলনের পুলিশি পাহারায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.