গাজীপুর কালীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে গোপন কৌশলে গাঁজা সংরক্ষণ করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম-এর নেতৃত্বে এসআই কামরুল ইসলাম, এসআই ইব্রাহিম শেখ, এসআই হায়াতুর রহমান, এএসআই ইনছান আলী এবং এএসআই জোনাকি আক্তারসহ একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক হওয়া নারী ফাতেমা আক্তার মিতু (৩২)। তিনি নাহিদ দরজির স্ত্রী এবং কালীগঞ্জ উপজেলার মধ্য খলা পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালানো হলে রান্নাঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে গাঁজা লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। ড্রামটির উপরে গোলআলু দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যাতে বিষয়টি সহজে কারো নজরে না আসে।
অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটককৃত ফাতেমা আক্তার মিতুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.