রাজধানীর তেজগাঁও থানার সাওদান গ্রুপ কোম্পানির সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত ও ওই ঘটনায় নিহতে বন্ধু ওমর ফারুক(২০)আহত হয়েছেন।
শুক্রবার(২৭ মার্চ)দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে রাত সোয়া দুইটায় মৃত ঘোষণা করে ও এই ঘটনায় তার বন্ধু ওমর ফারুক আহত রয়েছে।
তাদের দুজনকে নিয়ে আসা পথচারী মোঃ শরীফ হাসান জানান,তেজগাঁওয়ে সাওদান গ্রুপ কোম্পানির সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন ও তার বন্ধু ওমর ফারুক গুরুতর আহত হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে ইমনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও ওমর ফারুককে জরুরী বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয
নিহত শাহরিয়ার ইমনের দুলাভাই সাদ্দাম হোসেন জানান,রাতের দিকে মোঃশাহরিয়ার ইমন তার মামার মোটরবাইক নিয়ে বন্ধু ওমর ফারুকের সঙ্গে ঘুরতে বের হয়। রাত ২টার দিকে আমরা খবর পাই তেজগাঁও এলাকায় ট্রাকে সাথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে গেছে। পরে আমরা এসে ইমনের মরদেহ দেখতে পাই।
তিনি আরো জানান, নিহত ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশে প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের নিজ বাসা মুগদার মান্ডা মধ্যপাড়ার মৃত হযরত আলীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই ওই দুজনকে পথচারীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মোঃ ইমনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন, আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.