রাজধানীর কদমতলীর এলাকার একটি বাসায় মো.সুমন মিয়া(২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । সুমন মোবাইলে জুয়া খেলে নিশ্চয় হয়েছে। সেপাইলিং মিস্ত্রি ছিল।
মঙ্গলবার (২০ মে) বিকালে দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন রেভা বেগম জানান,‘আমার ভাই মান্ডা এলাকায় থাকতো গতকাল রাতে আমাদের বাসায় বেড়াতে আসে সুমন। পরে দুপুরের দিকে সে সবার অগোচরে বাসার ৩ তলায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে আমরা দেখতে পেয়ে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।ঢাকা মেডিকেলের নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,‘আমার ভাই মোবাইলের প্রতি আসক্ত ছিল যেমন গেমস,জুয়া খেলার প্রতি নেশা ছিল আমাদের ধারণা মোবাইলে আসক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।আমার ভাই পাইলিংয়ের কাজ করে এক বছর আগে সে বিয়ে করে। বাসা মুগদা মান্ডা এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.