রাজধানী কলাবাগান থানাধীন ভূতের গলি এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু।
রবিবার(২৯ মার্চ)সকাল সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে সাতটার দিকে মৃত ঘোষণা করে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক(এস আই)
মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে কলাবাগান ভূতের গলি গার্ডেন হাউস ৬৯ বাসা থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি ওই বাসায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে, সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এস আই ০১৮৮৮-০৪৯১৭৪
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.