রাজধানীর ওয়ারী ধোলাইখাল জোরপুল লেন নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ জান্নাত (০৬) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
বুধবার(২১ মে) সন্ধ্যা টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতে নানি নাসরিন বেগম জানান,আমার নাতিন ওয়ারীর ধোলাইখাল জোরপুললেন ১৬ নং নিচতলা বাসায় খেলা করছিল। বেশ কিছুক্ষণ বাসায় কারেন্ট না থাকায় হঠাৎ কারেন্ট চলে আসে, পরে খেলতে খেলতে বিদ্যুতের বোর্ডের তারে হাত লেগে অচেতন হয়ে পড়ে যায়।পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা ১৬ নং জোরপুল লেন ধোলাইখালের মোঃ সুমনের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.