ইসরায়েলের বিরসেবা এলাকার শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দেশটির উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিরশেবার নিওত হোভাব শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে হামলায় হতাহতের খবর এখানো পাওয়া যায়নি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.