যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ধারালো চাকু ও মাদকসহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। সোমবার (৩০ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের
সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা হলো- শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫), আঃ গাফফার সরকার (৪৫), বিল্লাল (৩৮), জেহাদ (২০), ইয়াসিন বাবু (২৬), আপন (৩০), কামাল (৩৫), মোঃ ইয়াছিন (২৬), মোঃ সাদ্দাম (৩২), মোঃ আল আমিন হোসেন (২৮), মকবুল হোসেন (৪০), জুবায়ের আহম্মেদ ইমন (২৮), মিরাজ(১৯) ও মোঃ মামুন মিয়া (২৪)। এ সময় তাদের হেফাজত হতে ৯০ পিস ইয়াবা, দুইটি সুইচ গিয়ার, একটি লোহার চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রোববার (২৯ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.