মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকা হতে ২ জন মাদক ব্যবসায়ীকে (৫৬ কেজি) গাঁজাসহ সহ গ্রেপ্তার করেছে র্যাব-২। এছাড়াও পৃথক অভিযানে রাজধানীর আগারগাঁও এলাকা হতে ৮৩০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
বাংলাদেশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী মেহেরুন্নেসা পান্তি (২৫), থানা- রায়পুরা, জেলা- নরসিংদী ও মোঃ সোহেল রানা (৩০), থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাদ্বয়কে (৫৬ কেজি) গাঁজা ও মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ সহ গতকাল ২৩ মে ২০২৫ ইং তারিখ বিকালে গ্রেপ্তার করেছে র্যাব-২। এছাড়াও পৃথক অভিযানে রাজধানীর আগারগাঁও এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ সুমন মিয়া (৩৮)কে ৮৩০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-২।
গতকাল ২২ মে ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় ০২ জন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দ্যেশে গাড়িতে করে নিয়ে ঢাকায় আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় জামেয়া-এ দীনিয়া ঢাকা নামক মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে গোয়েন্দা তথ্যানুযায়ী একটি প্রাইভেটকারে তল্লাশি করে দুই জনকে আটক করা হয়। আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী মেহেরুন্নেসা পান্তি (২৫), থানা- রায়পুরা, জেলা- নরসিংদী ও মোঃ সোহেল রানা (৩০), থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাদ্বয়ের দেওয়া তথ্য মতে প্রাইভেটকারের পিছনে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৬.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে। উল্লেখ্য, আসামি মেহেরুন্নেসা পান্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় ০২ টির অধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও একই দিনে পৃথক অভিযানে র্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও তালতলা এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ সুমন মিয়া (৩৮)কে ৮৩০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.