রাজধানী খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় রিকশা চালক সাগর মিয়া(২৩) ও খিলগাঁও তিলপাপাড়া এলাকার সৈয়দ রিফাত আবির (৩৩) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০১ এপ্রিল) দিবাগত চারটার দিকে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়ার বাসা থেকে সাগর মিয়ার (২৩) এবং দিবাগত রাত ২টার দিকে খিলগাঁও তিলপাপাড়ার ১৩নং রোডে বাসা থেকে সৈয়দ রিফাত আবির (৩৩)নামে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পরে ওই দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইমদাদুল হক জানান, আমরা খবর পেয়ে গতরাতে মেরাদিয়ার বাসা থেকে সাগরের মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান,আমরা সজলের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রী কলেজের জেরে স্ত্রীর উপর অভিমান করে নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত সঠিক কারণ জানা যাবে।
নিহত সাগরের ফুফাতো ভাই হৃদয় মিয়া জানান, সাগর পেশায় রিকশাচালক ছিল পাচ মাস আগে বিয়ে করে সাগর,দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী সুরাইয়ার সঙ্গে ঝগড়া হয়।পরে স্ত্রীর উপর অভিমান করে ওই টিনশেড বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেটিএ ফাস দিয়ে আত্মহত্যা করে। তাদের বাসা খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়ার ১৪৮ নং বাসার মোস্তাকিম মিয়ার ছেলে।
অপরদিকে, খিলগাঁও তিলপাপাড়ার বাসা থেকে রিফাত নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ আহসান উল্লাহ জানান,আমরা খবর রাত তিনটার দিকে তিলপাপাড়ার বাসায় গিয়ে রিফাত নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান,আমরা স্বজনের কাছে থেকে জানতে পেরেছি পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজ রুমে গিয়ে ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় ।পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।প্রথমে ভাবে জানতে পারি গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে তবুও মনতন্ত্রের জন্য রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত রিফাতের ভাই সৈয়দ রিসাদ আরিফ জানান,আমার ভাই রিফাত সেন্টালরনেট লিংক কোম্পানি ম্যানেজার ছিল। ২০২২ইং সালে বিয়ে করে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় চার বছর আগে ডিভোর্স হয়ে যায়। তিন বছর আগে দ্বিতীয় বিয়ে করে রিফাত।আগের স্ত্রী রিফাতের বর্তমান স্ত্রী সোনিয়াকে ফোন দিয়ে বিরক্ত করত।এ বিষয়টি তিনি মেনে নিতে না পেরে সোনিয়া তার বাবার বাসায় চলে যায়। গতকাল সকাল থেকে রিফাতের কক্ষ বন্ধ পাওয়া যায়। রাতে ওই দরজা ভেঙ্গে দেখা যায় রিফাত ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে,পরে থানায় জানালে পুলিশ এসে মরা উদ্ধার করে মর্গে পাঠানো হয়।আমাদের নিজ বাসা খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর রোডের ৫৩৪/এ নং বাসার এস এম আইয়ুব আলীর ছেলে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.