দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৬১০ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৬৬৪ কেজি মাছ, ৩০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৪৮৪টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। নৌ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত দায়িত্বে থাকা
পুলিশ সুপার (ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) ফারজানা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৩৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
সাত দিনব্যাপী এই অভিযানে ১৬৩ জন আসামি গ্রেফতার করা হয় এবং ৩৯টি মৎস্য আইন, ৫টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল, ১টি মাদক, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ২টি হত্যা মামলাসহ মোট ৫৯টি মামলা দায়ের করা হয় এবং ৪৩টি মৃতদেহ উদ্ধার করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.