ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৬ সালের মার্চ মাসে ৩৭৭৮ টি ফৌজদারি ও ১৭৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৬৮৬৩ জনের মধ্যে ৩৭০১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ টায় গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের
সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মার্চ মাসে ৯২০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৫২ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা ও ৬৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে ডিএমপির তেজগাঁও বিভাগ ১০৩৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৫০টি মামলা রুজু করে। তাদেরকে ১ লাখ ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৮৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির ওয়ারী বিভাগ ৬৬২ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৬১টি মামলা রুজু করে। তাদেরকে ৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয় ও ২৫১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪৬৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২১টি মামলা রুজু করে এবং তাদেরকে ৮৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয় ও ১২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ডিএমপির মিরপুর বিভাগ ২০২৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১০১৭টি মামলা রুজু করে। তাদেরকে ৪ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৯২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে আইন কর্মকর্তা আরও জানান, ডিএমপির রমনা বিভাগ ৬৯০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৯৭টি মামলা রুজু করে। তাদেরকে ১৭ হাজার টাকা জরিমানা ও ৫৮৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির লালবাগ বিভাগ ৪৮৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২৩টি মামলা রুজু করে। তাদেরকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৪৩৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির উত্তরা বিভাগ ৫৭৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৫৭টি মামলা রুজু করে এবং তাদেরকে ২ লাখ ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয় ও ৩৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে, ডিএমপির গত মার্চ মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৯১৪টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ২১৪টি সহ সর্বমোট ১৭৪২টি মামলা নিষ্পত্তি করে ও ৩ লাখ ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
গত মার্চ মাসে ট্রাফিক মতিঝিল বিভাগে ১৩০টি মামলায় ১৩০ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৩৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে, ডিএমপির তেজগাঁও বিভাগে ৭৩টি মামলায় ৭৩ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ডিএমপির ওয়ারী বিভাগে ১৭২টি মামলায় ১৭ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৪১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগে ৯৪টি মামলায় ৯৪ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া, ডিএমপির মিরপুর বিভাগে ১২১টি মামলায় ১২১ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে, রমনা বিভাগে ১০৬টি মামলায় ১০৬ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়াও ডিএমপির লালবাগ বিভাগে ৭৮টি মামলায় ৭৮ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৮ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সময়ে ডিএমপির উত্তরা বিভাগে ১৪০টি মামলায় ১৪০ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সেসব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায় বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.