রাজধানীর কোতোয়ালির নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ রাসেল (৩১) নামের যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার(৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
হাসপাতালে নিয়ে রাসেলের বন্ধু রিপন দাস জানান,রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। গত রাতে নয়াবাজার পার্ক এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে,গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয় এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান,আহত রাসেল শ্যামপুর আরসিং গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবদল নেতাগুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।তার বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকেঅবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.