সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় হাম রোগের বিস্তার ঘটিছে। সংসদ অধিবেশন শেষ করেই নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগী ও তাদের স্বজনদের সাথে কোশল বিনিময় করেন নাসিরনগর উপজেলার অভিভাবক মাটি ও গণমানুষের নেতা জননেতা এম এ হান্নান এমপি।
এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কোশল বিনিময় ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধরনের খোঁজ- খবর নেন।
শনিবার ৪ এপ্রিল সকালে হাসপাতাল ও স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবা মানুষের দৌড় গুঁড়ায় পৌঁছাতে সকলের সহযোগিতা ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অদিতি রায়, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, কর্মরত চিকিৎসক সহ বিএনপি অঙ্গ, ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.