ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- মো: জিয়াউর রহমান (২৭), মো: তুহিন (২২), আরমান হোসেন (২৫), হাসান (২৪), রাজু আহম্মেদ রাসেল (২৫), মো: জাহিদ (২০), মো: শাহালম (৪০), মো: সৈকত (১৯), মো: হৃদয় ওরফে মানিক পালোয়ান (২৪), মো: মাজেদ মঞ্জু (২৩), মো: বজলুর রহমান (৫২), মো: সানি (২৮), মো: রনি (২৪), মো: ইমাম হোসেন (৪২), সাদিয়া আক্তার (২৫), জান্নাত (১৮), সালমা আক্তার (২৬) ও আরাফাত ইসলাম (২৪)। রোববার (৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৫ টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত শনিবার (৪ এপ্রিল ) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ছয়জন, পুরাতন মামলায় তিনজন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে পাঁচজন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.