ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৫ টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) নিয়মিত অভিযান পরিচালনা করে ৫৯ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নিয়মিত মামলায় ১৩ জন, পুরাতন মামলায় ছয়জন এবং গ্রেফতারি পরোয়ানামূলে চারজন আসামি রয়েছে। এর মধ্যে ডিএমপি অধ্যাদেশে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.