রাজধানীর যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকার সজীব গার্মেন্টস ভিতরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলমগীর খালাসী(৪০)নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার(২৬ মে) বেলা এগারোটাটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করে।
তাকে মেডিকেলে নিয়ে আসা মোঃ রোহান জানান, রায়েরবাগ সজীব গার্মেন্টসের ভিতরে মেশিনে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা ঝালকুড়ি এলাকার হাসেম খালাসীর সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.