রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সুমি রানী রায় (৩৬)নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।মরদেহ ময়না- তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বুধবার(২৮ মে) বেলা ১১টার দিকে পুলিশ সংবাদ পেয়ে কমলাপুর আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয়তলার একটি রুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন তিনি জানান, আমরা খবর পেয়ে বেলা ১১টার দিকে আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয়তলার একটি কক্ষেবিছানার উপর থেকে ওই নারীর মরদেহ দেখতে পাই পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি
গতকাল স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেল তারা একটি কক্ষ ভাড়া নেয়। আজ আমরা তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। আমাদের প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আবাসিক হোটেল কর্তৃপক্ষের কাছে থেকে জানতে পারি নিহত ওই নারীর গ্রামের বাড়ি,দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা পলাশ বাড়ি এলাকায় ও স্বামী পরিচয়কারী নাম মানিক চন্দ্র রায়। আমরা ওই নারীর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.