ইউরোপীয় ইউনিয়ন বলেছে, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা একেবারেই কোনো অর্থপ্রদান বা টোল ছাড়া নিশ্চিত করতে হবে। ইরান গুরুত্বপূর্ণ উপসাগরীয় জলপথটি দিয়ে জাহাজ পার হতে ফি নিতে পারে বলে ইঙ্গিত দেয়ার পর এ মন্তব্য করল ইইউ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেন, ‘আন্তর্জাতিক আইন নৌ চলাচলের স্বাধীনতার কথা বলে, যার অর্থ হলো একেবারেই কোনো প্রকার অর্থপ্রদান বা টোল থাকবে না।’ তিনি আরও বলেন, ‘নৌ চলাচলের স্বাধীনতা একটি সর্বজনীন সম্পদ এবং এটি নিশ্চিত করতে হবে।’
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.