পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লা আলিগঞ্জ বড় ঝিলে পানিতে ডুবে মোঃ মিরাজ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।নিহত পাগলা উচ্চ বিদ্যালয়ে এবার (এসএসসি)পরীক্ষা দিয়ে ছিল।
বৃহস্পতিবার(২৯ মে) বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করে।
নিহত কিশোরের মামা মোঃশাহাদাত হোসেন জানান,আমার ভাগিনা এবার পাগলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল আজ বিকেলে বন্ধুদের সঙ্গে আলিগঞ্জ বড় ঝিলে গোসল করার সময় পানিতে ডুবে যায় আমার ভাগনা সাঁতার জানতো না। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে ওখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,মিরাজদের গ্রামে বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দক্ষিণ রসুলপুর গ্রামের বাবু মিয়ার সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.