নওগাঁর ধামইরহাট থানায় প্রাথমিক বিদ্যালয়ের ১১ বছরের শিশুকে ধ'র্ষণের অভিযোগে আসামি ফারুক হোসেন গ্রেফতার।
উত্তর চৌঘাট আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনিতে অধ্যায়নরত একজন শিশুকে (১১) গত ১০ই এপ্রিল বিকেলে বিভিন্ন কৌশলে জোরপূর্বক ধ'র্ষণ চেষ্টার অভিযোগ ধামইরহাট থানায় পাওয়া যায়।
সংবাদ পাওয়ার পর পরই পুলিশ সুপারের নির্দেশে অফিসার ইন চার্জ এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঝটিকা অভিযান চালিয়ে গতকাল বিকেলে আসামী মোঃ ফারুক হোসেন (৪০) পিতা-মোঃ মোজাহার সাং-চৌঘাট (কাগজকুটা), বন্ধাবর, থানাঃ ধামইরহাট, জেলাঃ নওগাঁ পুলিশ গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে পাওয়া যায় আসামি ফারুক হোসেন শিশু ভিকটিমকে ধর্ষণের জন্য তাকে গাছের ডাল দিয়ে আঘাত পর্যন্ত করে এবং রক্তাক্ত করে। ভিকটিম কোনরকমে আসামের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। আসামির বি'রুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান নারী ও শিশুর বিরুদ্ধে যে কোন ধরনের সহিংসতা, যৌ'ন হয়রানি জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.