রাজধানীর শাহবাগের হাই কোর্টের মাজার এলাকায় মোঃ আলম(৪০)নামে এক ব্যক্তির ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মৃত্যু। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ।
শনিবার(৩১ মে)দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে)চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঢাকা মেডিকেলে নিয়ে আসা মোঃ মিজান জানান,শুক্রবার (৩০ মে) বিকেল চারটার দিকে রক্তাক্ত অবস্থায় হাইকোর্ট মাজারের সামনে পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি দেয় আজ চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি ভোলা সদর জেলায় বর্তমানে হাইকোর্ট এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,গতকাল বিকেলে দিকে এক ব্যক্তি কে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে নিয়ে আসে তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে আমরা জানতে পেরেছি নিহতে গ্রামের বাড়ি ভোলা সদর জেলায় এইটুকু আমরা পেয়েছি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.