রাজধানী গুলশান থানা রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন পার্ক দিয়ে হাঁটার সময় অসুস্থ হয়ে FILIPP POGGI(65) নামে এক ইউ কে নাগরিকের মৃত্যু।
শনিবার(৩১ যে) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে গুলশান ইউনাইটেড হাসপাতাল জরুরী বিভাগে দ্রুত নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এস আই ) মোঃ রেজাউল করিম জানান, আমরা খবর পেয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করে।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি সকাল সাড়ে দশটায় রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন পার্ক দিয়ে হাঁটার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে।পরে ওই পার্কের নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলেদুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।আমরা জানতে পেরেছি কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক জানা যাবে।
নিহতের স্থায়ী ঠিকানা,14 Bostock Close Elmest Sorpe,Leicestershire, Uk,GINO Poggi সন্তান।বর্তমান গুলশানের বারিধারা রোড নং-১১ বাসা নং ২২,এপার্টমেন্ট ৪/এ পেশায় চাকরিজীবী ছিলেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.