রাজধানীর রমনা থানাধীন শান্তিনগর মোড় বেলি রোড এলাকায় রাস্তা পারাপারের দ্রুতগামী ডবল ডেকার বাসের ধাক্কায় মোঃ তাশিকুল ইসলাম (৭৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
রবিবার(০১ জুন)ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে মাহফুজ বিন তাসিব জানান, আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন আজভোরে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে শান্তিনগর মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ডবলডেকার বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে আমার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকার মৃত রইস উদ্দিনের সন্তান,বর্তমানে রমলার শান্তিনগর সিদ্ধেশ্বরী ৩১/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।আমরা তিন ভাই বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.