রাজধানীর কদমতলী থানার জুরাইন বউ- বাজার এলাকায় একটি গ্যারেজে ওয়েলিং কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জান্নাতুল ইসলাম(৩০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (০৩ জুন) দিবাগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত একটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের সহকর্মী মোঃ সালমান জানান, গত রাতে বউবাজার একটি গ্যারেজে ওয়েল্ডিং এর কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানার হাজীপুর গ্রামের বাবু মিয়ার সন্তান,বর্তমানে জুরাইন বউবাজার এলাকায় থাকতেন।নিহত পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.