রাজধানীর মালিবাগের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত মাহবুবুর রহমান (৫০) নামের চিকিৎসাধীন ঢামেকে অবস্থায় মৃত্যু।
বুধবার (৪ জুন) সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, আমার স্বামী সকালে হাঁটতে বের হয়েছিল পরে আর বাসায় ফিরে আসেনি।আমরা জানতে পারি মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আমার স্বামী গুরুতর আহত হন।পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথম খিতমা হাসপাতালে নিয়ে যায় পরে আমরা খবর পেয়ে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার স্বামী চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,আমাদের বাসা বাড্ডার মধ্যবাড্ডা এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।তিনি আরো জানান মালিবাগ ট্রেনের ধাক্কায় এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় তার মৃত্যু হয়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.