রাজধানীর খিলগাঁও থানাধীন নাগধারপার নামিরা ফিল্ম স্টেশন ও অটো গ্যাস স্টেশনে সামনে ট্রাকের চাপা পড়ে একেএম কৌশিক আহমেদ (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ জুন) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার পুলিশের উপর পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল করিম জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে খিলগাঁও নাগধারপার নামিরা ফিল্ম স্টেশন ও অটো গ্যাস স্টেশনে সামনে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি মোটরসাইকেল করে যাওয়ার সময় ডেমরাগামী দ্রুতগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের গ্রামের বাড়ি,নাটোর জেলার বাগাতিপাড়া থানার নূরপুর মালঞ্চী গ্রামের সাজেদুর রহমানের সন্তান।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.