রাজধানীর ধানমন্ডি থানা এলাকার একটি বাসার গাড়ি পরিস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ রফিজ ইসলাম(২৫) নামের এক প্রাইভেট কার চালকের মৃত্যু।
শুক্রবার(১৩ জুন)সকাল সাড়ে ৮টার দিকে ওই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের মোঃ আল আমিন সহকর্মী জানান, সকাল সাড়ে আটটার দিকে ধানমন্ডি -১৯ রোড -১০/এ বাসা ২২৭/৩/এ বাসার নিচে
গাড়ী ধোয়াঁর জন্য পানির লাইনের সুইচ দেওয়া সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা হাসানগঞ্জ এলাকার মোঃ আমির হোসেনের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.