প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে প্রয়োজন হলে উপবৃত্তি বাড়ানো হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর রিং রোডের বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কেন্দ্র ঘুরে দেখেন এবং দায়িত্বরত শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে বাড়ানো হবে। শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে যা যা করার দরকার, এর সব করবে এ সরকার।
শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিতে পারছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, বৃত্তি পরীক্ষা হলো শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করা। শিক্ষা ক্ষেত্রে উৎসাহ দেওয়ার কোনো প্রক্রিয়া বাদ দিতে চাই না।
এ সময় তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি কোটা অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকারের নীতিমালায় এ পরীক্ষা হচ্ছে। যেহেতু আগে হয়নি, তাই আমরা বাতিল করিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.