রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০)এক ব্যক্তির মৃত্যু।
শনিবার(১৯ এপ্রিল)দুপুর সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করে।
তাকে হাসপাতালে নিয়ে আসা (পথচারী) মোঃ আরিফ জানান, মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।তিনি আরো জানান, সিআইডি ক্রাইসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। বাহক মোঃ আরিফ ০১৬১২-৫৬৬০৭২
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.